× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

সিলেটে টানা তৃতীয় দিনের মতো ট্রাক শ্রমিকদের অবরোধঃচরম দুর্ভোগ

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

জুনেল আহমেদ আরিফ,দক্ষিণ সুরমা(সিলেট)প্রতিনিধিঃ সিলেটে তিন দিন ধরে ট্রাক শ্রমিকদের ডাকা অবরোধ চলছে। মহাসড়কে জায়গায় জায়গায় মাত্রাতিরিক্ত ট্যাক্স আদায়, পুলিশের অনিয়ম ও সিলেটে ট্রাক ড্রাইভারদের নির্যাতন সহ নানা কারনে এ অবস্থান ধর্মঘট ডাকা হয়।

গত রবিবার গভীর রাত থেকে চন্ডিপুল থেকে হুমায়ুন রশিদ স্কয়ার পর্যন্ত অবরোধ শুরু হয়।
এবং আজ পর্যন্ত এর ব্যাপ্তি ছড়িয়েছে ঢাকা সিলেট মহাসড়কের রশিদপুর পর্যন্ত।

সরেজমিনে ঢাকা সিলেট মহাসড়ক ঘুরে দেখা যায়, সড়কের দু’পাশে শত শত মালবাহী ট্রাক, ভ্যান এব্রোথাব্রো ভাবে দাঁড় করানো।
এতে করে চলাচল করতে পারছে না সাধারন যান। সি.এন.জি যাত্রীরাও পড়েছেন দুর্ভোগে।
এছাড়া দূর পাল্লার বাস চলাচলও ব্যাহত হচ্ছে তিন দিন ধরে।

ট্রাম শ্রমিক মোহাম্মদ তছির বলেন “তিন দিন ধরে আটকে আছি। বাড়িতে বউ পোলাপান কি করছে খবর জানি না,এই সমস্যার সমাধান ও তারা করে না”
এরকম আরো অসংখ্য মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
তাই সবার দাবি ট্রাক শ্রমিকদের সাথে সমঝতায় এসে এ সমস্যার সমাধান করবেন কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..