× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটের ৪ থানায় ৫ মামলা, আটক ৮

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
সিলেটের ৪ থানায় ৫ মামলা

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালে উত্তপ্ত ছিল সিলেট। হরতাল চলাকালে পিকেটারদের সঙ্গে বিক্ষিপ্ত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পিকেটারদের নিভৃত করতে গিয়ে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। হরতাল চলাকালে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, দিনভর হরতালে পুলিশ আক্রান্তের ঘটনায়, বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার দায়ে সিলেট মহানগরের চার থানায় ৫টি মামলা করা হবে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, পুলিশ আক্রান্তের ঘটনায় কোতোয়ালি থানায় দুই মামলায় দেড়শ করে অজ্ঞাত তিনশ জনকে আসামি করা হয়েছে।

তিনি জানান, নগরীর সুবিদবাজারে পিকেটাররা ছাত্রলীগ নেতার মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক ছাত্রলীগ নেতা বাদী হয়ে কোতোয়ালি থানায় আরেকটি মামলা করবেন। এর বাইরেও এসএমপির জালালাবাদ থানায় পুলিশ অ্যাসল্টের ঘটনায়, এয়ারপোর্ট থানায় গাড়ি ভাঙচুরের ঘটনায় এবং দক্ষিণ সুরমা থানায় গাছ সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনায় জননিরাপত্তা আইনে মামলা হবে।

তিনি আরও জানান, রোববার হরতালকারীদের ছত্রভঙ্গ করতে নগরীর বিভিন্ন এলাকায় ১৮০ রাউন্ড শর্টগানের গুলি, একটি টিয়ারগ্যাস ও ১৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। হামলাকারীদের নিভৃত করতে পেশাগত দায়িত্ব পালনকালে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন-এএসআই ভুলন দেব, এএসআই ইলিয়াস রহমান, কনস্টেবল দিদার হোসেন, মুদ্দাচ্ছির ও শফিকুল ইসলাম শাকিব।

এছাড়া হরতাল চলাকালে ৮জনকের আটক করা হয়। এদের মধ্যে ৬ জনের নাম সংবাদমাধ্যমে দিয়েছে পুলিশ। এ ৬ জন হলেন, সিলেট মহানগর বিএনপি নেতা ও মধুশহীদ এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম জালালী পংকী, সুনামগঞ্জ সদর থানার রংগার চর (আমবাড়ি) গ্রামের মো. আব্দুর রউফের ছেলে ইমরান আহমদ (২২), সিলেট মহানগরের কাজলশাহ’র ৮৬ নং বাসার সুলতান মাহমুদের ছেলে আব্দুল্লাহ আল ফাহিম (২১), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কান্ডারগাঁওয়ের নুরু উদ্দিনের ছেলে ইমরান হোসেন (২৭), সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার বড়ইকান্দি গ্রামের সেরু মিয়ার ছেলে নাদিম আহমদ (২০), একই গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে ওয়াহেদুল ইসলাম শহিদ (২৭)।

আটকদের পুলিশ অ্যাসল্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৩০ অক্টোবর সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..