× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটের সবকটি আসনেই আওয়ামী লীগ বিজয়ী হবে, আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
সবকটি আসনেই আ.লীগ বিজয়ী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সিলেটের সবকটি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করবে।

কোনো প্রার্থীকেই ছোট করে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, কোনো নির্বাচনই সহজ নয়, সকল আসনেই প্রতিদ্বন্দ্বিতা হবে, উৎসবমূখর পরিবেশে মানুষ ভোট দিতে যাবে।

২৩ ডিসেম্বর শনিবার সকালে নগরের সোবহানীঘাট কাঁচাবাজারে জনসংযোগ ও নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নির্বাচন ঘিরে সরকারের কোন চাপ নেই, তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে তৃণমূল নেতাকর্মীরা কাজ করছে।

এর আগে, শনিবার সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন সুবহানিঘাট কাঁচা বাজার, ছালিম ম্যানশনের ব্যবসায়ী-ক্রেতাদের সাথে কুশল বিনিময় করে নৌকার পক্ষে তিনি ভোট চান।

তিনি আবার নির্বাচিত হলে দেশের সুষম উন্নয়নের মাধ্যমে সিলেটকে একটি আলোকিত সম্প্রীতি উন্নত নগরী হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, স্পেশাল পিপি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, জাতীয় পার্টি জেপি-এর সভাপতি ইফতেখার আহমদ লিমন, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, এডভোকেট আফসার আহমেদ, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শোয়েব আহমদ শামীম, রুহুল মানিক ছুটন, আকিব হাসান, কবির আহমদ সোহেল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..