× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

পিআইডি

সিলেটের শহিদ মোঃ মোস্তাক আহমেদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
মডার্ন ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ মোঃ মোস্তাক আহমেদের কবর জিয়ারত করেছেন শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান।

উপদেষ্টা আজ প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সিলেটের গৌরিপুর টুকেরবাজারে শহিদ মোঃ মোস্তাক আহমেদের কবর জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, বিসিআইসি-এর চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফাসহ জেলা প্রশাসন ও শহিদ পরিবারের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা সিলেট শহরে স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..