× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

সিরীয় চার ফুটবলারের শিরোশ্ছেদ করেছে আইএস

admin
হালনাগাদ: শনিবার, ৯ জুলাই, ২০১৬

নিউজ ডেস্কঃ চার সিরীয় ফুটবলারের প্রকাশ্য দিবালোকে শিরোশ্ছেদ করেছে উগ্রপন্থী আইএস। নিহতরা সবাই দেশটির শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব আল শাবাবের খেলোয়াড়। তাদের বিরুদ্ধে কুর্দিদের সংগঠন ওয়াইপিজি’র হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল।

(ক্লাবের ফাইল ছবিতে শিরোশ্ছেদকৃত ফুটবলার ইহসান আল শোয়াইখ)

শুক্রবার ব্রিটেনের সংবাদমাধ্যম ডেইলি মেইলের অনলাইন সংস্করণে এক রিপোর্টে এ খবর জানানো হয়। আইএস টুইটার বার্তায় এই খবর প্রকাশ করেছে। তবে ঠিক কখন এই শিরোশ্ছেদ করা হয়েছে তা জানা যায়নি।

আইএসের স্বঘোষিত রাজধানী সিরিয়ার রাক্কা শহরে জনসম্মুখে ওই চার ফুটবলারকে শিরোশ্ছেদ করে জঙ্গিরা। এ সময় সেখানে অনেক শিশুও উপস্থিত ছিল। তাদের চোখের সামনেই ফুটবলারদের জবাই করা হয়।

ওই চার ফুটবলারের বিরুদ্ধে কুর্দি বিদ্রোহী গ্রুপ ওয়াইপিজি’র গুপ্তচর হিসেবে কাজ করার অভিযোগ এনেছে আইএস। ধারাবাহিক বেশ কয়েকটি টুইটার বার্তায় আইএস শিরোশ্ছেদকৃত ব্যক্তিদের নাম ও ছবি প্রকাশ করে।

(ক্লাবের ফাইল ছবিতে শিরোশ্ছেদকৃত ফুটবলার নেহাদ আল হুসেন)

নিহত ফুটবলাররা হচ্ছেন ওসামা আবু কুয়েত, ইহসান আল শোয়াইখ, নেহাদ আল হুসেন ও আহমেদ আহাওয়াখ। এছাড়ও একজন অজ্ঞাত ব্যক্তির শিরোশ্ছেদ করা হয়েছে একই সাথে।

উল্লেখ্য দুই বছর আগে সিরিয়ার রাক্কা শহর দখল করার পর সেখানে ফুটবলসহ সব ধরনের খেলাধূলা নিষিদ্ধ করে আইএস। গতবছর এশিয়ান কাপে ইরাক ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার অভিযোগে ১৩ শিশুকে গলা কেটে হত্যা করে আইএস জঙ্গিরা।


এ ক্যটাগরির আরো খবর..