× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

ডেস্ক

সিরি-এ’তে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন নাপোলির কোচ স্পালেত্তি

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
napoli

ইতালীর শীর্ষ ফুটবল সিরি এ’ লিগে সর্বোচ্চ  ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তি।

২০২২/২৩ মৌসুমে সিরি এ’ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির দুর্দান্ত পারফর্মেন্সের নেপথ্যে মুল কারিগর হলেন স্পালেত্তি।

৬৩ বছর বয়সি এই কোচ চলতি বছর ক্লাবটিকে যেন  গোল স্কোরিং মেশিনে পরিণত করেছেন। সেই সঙ্গে সপ্তাহ শেষে সিরি এ’ লিগের সর্বাধিক ম্যাচ জয়ী কোচের জায়গাটিও দখলে নিয়েছেন। পেশাদার খেলোয়াড় হিসেবে দীর্ঘ এক যুগ কাটানোর পর ১৯৯৩ সালে কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন স্পালেত্তি।

শুরুতে তিনি কাজ শুরু করেন সিরি সি’ দল এম্পলির হয়ে। ক্লাবটিকে প্রথমে সিরি বি’ এবং পরে সিরি এ’ লিগে পৌঁছে দেন তিনি। ২০০৪/২০০৫ মৌসুমে ইতালীর শীর্ষ আসর সিরি এ’ লিগের পয়েন্ট টেবিলের মধ্যভাগে থাকা উদিনেসের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে প্রথমবারের মতো পৌঁছে দেন ইউরোপের  সবচেয়ে অভিজাত টুর্নামেন্ট  চ্যাম্পিয়ন্স লিগে।

এর মাধ্যমেই মূলত  ইতালীর বড় ক্লাবগুলোর নজরে পড়ে যায় তার কাজের দক্ষতা। এএস রোমাতে চার বছর দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময় দুইবার ক্লাবটিকে এনে দিয়েছেন কোপা ইতালীয়া ট্রফি। এরপর দেশের বাইরে পাড়ি জমান স্পালেত্তি। সেন্ট পিটার্সবার্গে এফসি জেনিথের প্রধান কোচের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে দুইবার রাশিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন স্পালেত্তি।

২০১৬ সালে তিনি ফের ইতালীতে ফিরে আসেন।  প্রথমে দায়িত্ব নেন এএস রোমার। জয় করেন স্কুদেত্তো। পরে ইন্টার মিলানে যোগ দিয়ে ক্লাবটিকে দীর্ঘ ছয় বছর পর ফিরিয়ে আনেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে।

২০২১ সাল থেকে নাপোলির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন স্পালেত্তি। নিজের সৃস্টিশীল আক্রমনাত্মক মানষিকতায় গড়ে তোলেন ক্লাবটিকে। ৪-২-৩-১ অথবা ৪-৩-৩ হচ্ছে তার প্রিয় ফর্মেট।


এ ক্যটাগরির আরো খবর..