× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

সিরিয়ায় শরণার্থী ক্যাম্পে বিমান হামলা, নিহত ৩০

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

নিউজ ডেস্কঃ তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার ইদলিব প্রদেশের একটি শরণার্থী ক্যাম্পে বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলায় হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশু রয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, রাশিয়া নাকি সিরিয়া এ বিমান হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও থেকে দেখা যায়, শরণার্থী ক্যাম্পের তাঁবুতে আগুন জ্বলছে। হামলায় বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়েছেন শরণার্থীরা। আর ঘটনাস্থলে আগুন নেভাতে ব্যস্ত উদ্ধারকর্মীরা।

আল জাজিরার খবরে বলা হয়,  বৃহস্পতিবারের হামলাটি ছিল বেসামরিক লোকজনের ওপর চালানো সর্বশেষ নৃশংসতা। এর আগে দুই সপ্তাহে সিরিয়ার আলেপ্পা প্রদেশে বিমান হামলা ও গোলাগুলিতে ৩০০ মানুষ নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার মধ্যরাত থেকে আলেপ্পোতে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে প্রদেশটির অনেক স্থানে যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে।

সিরিয়ায় গত পাঁচ বছর ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ চলছে। এ গৃহযুদ্ধে ৪ লাখ মানুষ নিহত হয়েছে। লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আর এ যুদ্ধের ফলে ইউরোপে শরণার্থী সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..