সিরিয়ার ভয়াবহ বিমান হামলায় তুরস্কের ৩৩ সেনা নিহত

দি নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার ইদলিব প্রদেশে বিমান হামলায় কমপক্ষে ৩৩ তুর্কি সেনা নিহত সহ বহু আহত হয়েছেন বলে তুরস্ক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবারের এই হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত সহ বহু আহত হয়েছে। এই বিষয়ে তুরস্কের হাতায় প্রদেশের গভর্নর রাহমি দোগান বলেন, আহতদের তুরস্কে ফেরত আনা হয়েছে। তুরস্কের কমিউনিকেশন্স ডিরেক্টর ফাহরেতিন আলতুন হামলার বিষয়ে বলেন, এটা সবাই জানে সিরিয়া সরকারের পক্ষ থেকেই এই হামলা চালানো হয়েছে। এই হামলার প্রতিশোধ নেয়া হবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।