সিরিয়ার হোমস শহরে মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় হোমস শহরে টি-ফোর নামের একটি বিমানঘাঁটিতে মিসাইল হামলা হয়েছে। সোমবার এই হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার বিমানবাহিনী আটটি মিসাইল ভূপাতিত করেছে। ওই হামলা একটি মার্কিন আগ্রাসন হয়ে থাকতে পারে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ায় কোনো বিমান হামলা চালাচ্ছে না।

সিরিয়ার ইদলিবে বোমা হামলায় নিহত ২৩
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছেন, সিরিয়ায় রাসায়নিক হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন। হামলার শিকার এলাকাকে ঘিরে রেখেছে সিরিয়ান সেনাবাহিনী। এর ফলে, বহির্বিশ্বের কেউ সেখানে যেতে পারছে না। আসাদকে সমর্থন দেওয়ায় রাশিয়া ও ইরানকে চরম মূল্য দিতে হবে। সূত্র: স্কাই নিউজ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।