মধুখালীতে এস.আই অসিত-তন্ময়ের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ কথিত গ্রাম ডাক্তার গ্রেপ্তার

মধুখালীতে এস.আই অসিত-তন্ময়ের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ কথিত গ্রাম ডাক্তার গ্রেপ্তার
মধুখালীতে এস.আই অসিত-তন্ময়ের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ কথিত গ্রাম ডাক্তার গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালীতে মাদকবিরোধী অভিযানে নিজের ফার্মেসি থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আসাদুজ্জামান (৪২) নামে কথিত এক গ্রাম ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলার বাগাট বাজারে অভিযান পরিচালনা করে মধুখালী থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন সাব-ইন্সপেক্টর (এস.আই) অসিত দাস ও এস.আই তন্ময়। তাদের সঙ্গে ছিলেন এ.এস.আই আশরাফুল ইসলাম, এ,এস,আই শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

অভিযানকালে বাগাট বাজারে অবস্থিত আসামি মোঃ আসাদুজ্জামানের নিজস্ব ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাশাপাশি মাদক বিক্রির নগদ ১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার মোঃ আসাদুজ্জামান মধুখালী উপজেলার বাগাট মুন্সিপাড়ার মৃত গোলাম সারোয়ারের ছেলে।

মামলার এজাহারে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। পুলিশের এজাহার অনুযায়ী, উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকা জব্দ করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে এসআই অসিত দাস, এসআই তন্ময়, এ.এস.আই আশরাফুল ইসলাম ও এএসআই শরিফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সক্রিয় ভূমিকা ছিল। মাদকের বিরুদ্ধে মধুখালী থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।