বগুড়ায় লক ডাউন ঘোষনা

বগুড়ায় লক ডাউন ঘোষনা
সুব্রত ঘোষ, বগুড়াঃ করোনাভাইরাস প্রতিরোধে পুরো বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে তা কার্যকর হবে।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলায় ফের দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। এর আগে গত ১৬ এপ্রিল আদমদীঘি উপজেলার শাওইল গ্রামে এক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলে ওই উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছিল।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান,  লকডাউন অবস্থায় মহাসড়ক এবং আঞ্চলিক সড়কে কোনো যানবাহন চলাচল করবে না। জরুরী খাদ্য, চিকিৎসা, ওষুধ, ফার্মেসী এই লক ডাউন এর আওতা মুক্ত থাকবে। বগুড়া জেলার কোনো মানুষ আরেক জেলায় যেতে পারবে না। এছাড়া কেউ বগুড়া জেলায় প্রবেশ করবে না। তবে জরুরি পরিসেবা চালু থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বগুড়া জেলা লকডাউন থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।