স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন এদেশ থেকে মাদক ব্যবসায়ী,জঙ্গীবাদ ও সস্ত্রাসীদেরকে উৎখাত করা হবে। এদেশে তাদের কোন স্থান নেই। এদেশের মানুষ শান্তিতে বতবাস করবে। তাতে কেউ ব্যাঘাত ঘটাতে চাইলে আমরা তাদেরকে উচিৎ শিক্ষা দেব।
আওয়ামীলীগ সরকার কখনও এদেশের মাটিতে মাদক ব্যবসায়ী,জঙ্গীবাদ ও সস্ত্রাসীদের ঠাই দেবেনা। আজ রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি খামার পরিদর্শন শেষে আওয়ামীলীগ নেতৃ বৃন্দের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর,ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল,সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ,কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুননেছা মিকি,সাধারণ সম্পাদক শাহাজান আলী, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান,স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ,শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানউল্লা হক,যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব শরীফুল ইসলাম,জেলা পরিষদ সদস্য এম এ আসাদ,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান,উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আশিকুর রহমান, ,স্বরুপপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।
অনুষ্ঠানটি স্বঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সমাজ সেবক মীর সুলতানুজ্জামান লিটন।