× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিতঃ কে এম নূরুল হুদা

admin
হালনাগাদ: সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে ভোটের সময় তাদের দায়িত্বের পরিধি বিষয়ে সিদ্ধান্ত হবে কমিশনের বৈঠকে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে এর প্রয়োজন দেখছেন না তিনি। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা জানান সিইসি।

একাদশ সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি আগে থেকেই করছে বিএনপি। এছাড়া জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলে মনে করে দলটি। অন্যদিকে, এ প্রশ্নে রাজনীতি না করার আহ্বান জানাচ্ছে ক্ষমতাসীন দল।

রোববার প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা সভার আয়োজন করে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। এসময় প্রবাসীদের ভোটের চেয়ে বেশি গুরুত্ব পায় জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ও সেনা মোতায়েনের বিষয়টি।

আর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলছেন, সেনা মোতায়েন প্রশ্নে তাদের আগেই আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন।

পরে ব্যক্তিগতভাবে সেনা মোতায়েনের পক্ষে অবস্থানের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। তবে নির্বাচনকালে সেনা বাহিনীর দায়িত্বের পরিধি বিষয়ে সিদ্ধান্ত হবে কমিশনের বৈঠকে।

এর আগে, জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে আইন সংস্কার ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..