× Banner
সর্বশেষ
দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী

সিরিয়াতে রুশ বিমান হামলা

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ধারাবাহিক বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত ইদলিব শহরে। স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এই বিমান হামলা চালিয়েছে।

যদিও রাশিয়া ওই এলাকায় বিমান হামলা চালিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু এখনও জানা যায়নি।

যদিও সিরিয় একিটি পর্যবেক্ষক সংস্থা বলছে, ওই হামলা সম্ভবত বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এবং নিহতদের বেশিরভাগই আসাদ সরকার বিরোধী বিদ্রোহী।

ইদলিব শহরের স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মীরা বলেন, কয়েক দফা চালানো বিমান হামলায় শহরের মার্কেট, অনেক সরকারি ভবন, আবাসিক এলাকা বিধ্বস্ত হয়েছে।

উদ্ধারকর্মীরা জানায়, ধ্বংসস্তুপ থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির রাজধানীতে সেনাবাহিনীর একটি বাসে বিস্ফোরণের ঘটনায় অন্তত দশ জন আহত হয়েছে।

উল্লেখ্য সেপ্টেম্বর মাসে সিরিয়ায় আইএস জঙ্গীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া। যদিও অনেকে বলছেন রাশিয়া শুধুমাত্র পশ্চিমা নিয়ন্ত্রিত বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..