× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক

সিরিজে টিকে থাকার এই ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন

প্রথম ম্যাচে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। এই ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে।

আজ বুধবার (২৯ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ  সিরিজে টিকে থাকার এই ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

বাচা-মরার ম্যাচে বাংলাদেশ দলে শামীমের জায়গায় দেখা যেতে পারে জাকের আলীকে। কম্বিনেশনের প্রয়োজনে দলে ফিরতে পারেন শেখ মেহেদী ও শরিফুল ইসলাম। অন্যদিকে, প্রথম জয়ের পরও নিজেদের খুঁজে ফেরা ওয়েস্ট ইন্ডিজ দল মাঠে কঠোর অনুশীলন করেছে।

একসময় টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্য পাওয়া ক্যারিবীয়রা এখন নিজেদের যেন হারিয়ে খুঁজছে। সিরিজে প্রথম ম্যাচে জয় পেলেও তাই পুরোপুরি স্বস্তি ফেরেনি ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। ম্যাচ শেষ হওয়ার ১২ ঘণ্টা পরই তারা অনুশীলনে হাজির হয়েছে।

অন্যদিকে, ব্যাটিং সহায়ক উইকেটে সাইফ-লিটনদের অসহায় আত্মসমর্পণ এবং টপ ও মিডল অর্ডারের নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে প্রথম ম্যাচের ধাক্কাটা বাংলাদেশের জন্য ছিল বেশ বড়। টানা চার সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেই সিরিজ হারের সামনে লিটনের দল।

সিরিজে টিকে থাকার এই ম্যাচে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। টানা ম্যাচ খেলা মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হতে পারে। কম্বিনেশনে তিন স্পিনারের সঙ্গে দুই পেসার থাকতে পারে। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া শামীম পাটোয়ারীর জায়গায় জাকের আলীকে ফেরানোর সম্ভাবনা জোরালো।

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।


এ ক্যটাগরির আরো খবর..