সিরাজগঞ্জ বাজারে জনসভা সফলের লক্ষ্যে- ছাতকে সিংচাপইড় ইউনিয়ন জাপার প্রস্ততি সভা

ছাতক সংবাদদাতাঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের জাপার মনোনয়ন প্রত্যাশী, জাপার কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের আগামী ৪ নভেম্বর এর জনসভা সফলের লক্ষ্যে সিংচাপইড় ইউনিয়ন জাপার উদ্যোগে এক প্রস্তুতি সভা শনিবার সন্ধ্যায় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জাপার সহ-সভাপতি গফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা জাপার সমাজ কল্যাণ সম্পাদক আবদুল ছালিক মিলন তালুকদার, উপজেলা জাতীয় যুব-সংহতির সভাপতি জুবেদ আলী, যুব বিষয়ক সম্পাদক ডা. আবদুল আহাদ, ইউপি জাপার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জাপা নেতা সারজ আলী, বাতির আলী, বিল্লাল মিয়া, নুর আলী, ইব্রাহিম আলী, আবদুল কাদির, আবদুর রজাক, আবদুস সাত্তার, যুব-সংহতি নেতা মিটন আহমদ, মঈন উদ্দিন, চমক আলী, নজরুল ইসলাম, আজিজুর রহমান, মখব্বির আলী, আবদুর রহিম প্রমূখ। সভায় জনসভা সফলের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।