× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

সিরাজগঞ্জে পুলিশের হাত থেকে জামায়াত নেতা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাপসহ জামায়াত নেতাকে ছিনতাই ও পুলিশকে লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এরপর সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চরপাড়া গ্রাম থেকে ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার কয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও চরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৬), একই গ্রামের গোলাম মওলার ছেলে খাইরুল ইসলাম (২৫), তার বোন জামাই সরুজ মিয়া (৩৫), সোলাইমান হোসেনের ছেলে আফজাল হোসেন (৩৫) ও বাহাদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৫)।

তাদেরকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, গতকাল সোমবার উপজেলার চরপাড়া গ্রামে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খোকার বাবার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে পুলিশের হাতে গ্রেপ্তার হন উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ।

এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তায় পুলিশ সদস্যদের মারপিট করে হ্যান্ডকাপসহ আজাদকে ছিনিয়ে নেন জামায়াত-শিবির কর্মীরা।

এ ঘটনায় সোমবার রাতে উল্লাপাড়া মডেল থানায় সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যদের লাঞ্ছিতের ঘটনায় উপ-পরিদর্শক রিপন সাহা বাদী হয়ে মামলা করেন।

মামলায় আওয়ামী লীগের সাতজন নেতা কর্মীসহ ৭৪ জনকে চিহ্নিত এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনার পর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে ওই গ্রাম পুরুষশূন্য  হয়ে পড়েছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী  এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এরইমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..