× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

সিমান্ত থেকে বিদেশি মদ ভারতীয় ফেনসিডিল ও চোরাচালান পণ্যসহ আটক-৩

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
সিমান্ত থেকে বিদেশি মদ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামালসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটক আসামীরা হলেন,ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মধুপুর গ্রামের আমির হোসেনের ছেলে তুহিন হোসেন (৩৪) বেনাপোল পোর্টথানার বড় আঁচড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬) ও ইসমাইল হোসেনর ছেলে তৌহিদুল ইসলাম (২৪)উভয় থানা বেনাপোল।
রোববার ( ১০ আগস্ট) দিনব্যাপী বিজিবি) এর টহলদল, বেনাপোল, মাসিলা বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার ঔষধ, পোশাক সামগ্রী, মোবাইল, হ্যান্ড ব্যাগ, জিরা, কীটনাশক, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ভারতীয় রুপি এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ২০,৭৮,৯৩৪/-(বিশ লক্ষ আটাত্তর হাজার নয়শত চৌত্রিশ) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং  আটক আসামীদের  বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..