× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিভিল অ্যাভিয়েশনের নির্বাহী প্রকৌশলী আছির উদ্দিন কারাগারে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ সিভিল অ্যাভিয়েশনের নির্বাহী প্রকৌশলী আছির উদ্দিনকে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার সকালে সিভিল অ্যাভিয়েশন কার্যালয়ের সামনে থেকে দুদকের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মঞ্জুর আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন।
এর আগে গত ১৪ মে রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক মাহফুজা খাতুন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, আছির উদ্দিন, তার স্ত্রী তাহেরা আক্তার ও কন্যার নামে থাকা দুই কোটি ৮২ লাখ ৫৪ হাজার ১৯৬ টাকার সম্পদের হিসাব দুদকের উপস্থাপন করেন। অনুসন্ধানে দেখা যায়, তার স্ত্রী ও কন্যার নামে কোনো আয়কর নথি নেই, যা তিনি দুদকের কাছে স্বীকারও করেন। সম্পদ বিবরণীতে আছির উদ্দিন তার ভাইয়ের নিকট থেকে ৫০ লাখ টাকা দান গ্রহন, বিবাহকালীন প্রাপ্ত পাঁচ লাখ টাকা, জমি বিক্রি ১৬ লাখ টাকা, অপ্রদর্শিত আয় ১৬ লাখ ৮০ হাজার টাকাসহ মেয়ের মামার নিকট থেকে দান গ্রহণ, স্বর্ণ বিক্রি, গাছ বিক্রি, বেদেশিক আয়, ঋণ গ্রহণ করে মোট দুই কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৫৯৬ টাকার সম্পদ দেখান।

এছাড়া আছির উদ্দিন রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ২৪ নম্বরের যে চারতলা বাড়িটি নির্মাণ করেছেন, সম্পদ বিবরণীতে এর প্রকৃত নির্মাণ ব্যয়ের চেয়ে ৬৩ লাখ ২৫ হাজার ৭৪১ টাকা কম দেখান।


এ ক্যটাগরির আরো খবর..