× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

সিদ্ধার্থ-আলিয়া শুধুই বন্ধু!

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। তবে এটা উড়িয়ে দিয়ে সিদ্ধার্থ জানালেন অন্য কথা। তিনি বলেন, “আলিয়া আমার শুধ‍ু ভালো বন্ধু আর সহকর্মী। আমরা আবার কাজ করেছি ‘কাপুর অ্যান্ড সানস’ ছবিতে। কিছুদিন পরে মুক্তি পাবে।”

‘এক ভিলেন’ তারকা সিদ্ধার্থ আরও বলেন, ‘আমার প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর সহশিল্পী ছিলো আলিয়া। বলিউডে আমাদের দু’জনের যাত্রাটা প্রায় একসঙ্গে। তাছাড়া আগে থেকেই আমরা একে অপরকে চিনি। তাই আমাদের সম্পর্কের মাঝে অন্যরকম আবেগ আছে।’

অন্যদিকে বিভিন্ন উৎসব, পার্টি ও অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় সিদ্ধার্থ-আলিয়া জুটিকে। এ কারণে বারবার খবরের শিরোনামে আসায় বিপাকে পড়তে হয়েছে সিদ্ধার্থর পরিবারকে। এ প্রসঙ্গে ৩১ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘আমার পরিবারের ওপর এসবের নেতিবাচক প্রভাব পড়ে। তবে এগুলো নিয়ে মাথা ঘামান না তারা। সত্যি বলতে, আমরা সবাই এখন এসব বিষয়ের সঙ্গে মানিয়ে নিয়েছি।’

শাকুন বাত্রা পারিচালিত ‘কাপুর অ্যান্ড সানস’ ছবি প্রসঙ্গে সিদ্ধার্থ জানান, এটি পুরোপুরি প্রেমের গল্প নয়। এতে ভালোবাসা আছে, তবে তা পরিবারকে ঘিরে। শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়; এখানে আছেন বাবা, মা, ভাই ও দাদা-দাদী।

ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ মার্চ। এতে আলিয়ার সঙ্গে শুধু সিদ্ধার্থকে নয়, দেখা যাবে ‘খুবসুরত’খ্যাত পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে।


এ ক্যটাগরির আরো খবর..