× Banner
সর্বশেষ
যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! 

পি আই ডি

সিদ্ধান্ত প্রদান ও বাস্তবায়নের দক্ষতা অর্জন করতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা সচিব

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৪ জুন, ২০২৩
বাস্তবায়নের দক্ষতা

সরকারি কর্মচারীদের, দ্রুত ও সঠিক সিদ্ধান্ত দেয়ার যোগ্যতা এবং সেটি বাস্তবায়নের দক্ষতা অর্জন করতে হবে। কারণ এর ওপর জনসেবা ও দেশের উন্নয়ন অনেকাংশেই নির্ভরশীল। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২২-২৩ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার বিতরণ এবং ২০২৩-২৪ এর এপিএ (এনুয়েল পারফরম্যান্স এগ্রিম্যান্ট) স্বাক্ষর  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, দেশপ্রেম, ন্যায়পরায়নতা ও কর্তব্যবোধ জাগ্রত করতে হবে এবং কর্মক্ষত্রের প্রতিটি ধাপে সৃষ্টি করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। পূর্বসূরিরা জীবনের বিনিময়ে একটি স্বাধীন স্বদেশ উপহার দিয়ে গেছেন। এখন এই প্রিয় মানচিত্রকে এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের।

 অনুষ্ঠানে মন্ত্রণালয় ও দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..