× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

সিগন্যাল-লাইট-বেল অকেজো বেশিরভাগ ক্রসিংয়ে যা দুর্ঘটনার বড় কারণ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০২২
দুর্ঘটনার বড় কারণ

গেল দশ দিনেই সারা দেশে রেলক্রসিংয়ে প্রাণ গেছে ২১ জনের। বারবার দুর্ঘটনার পরও নির্বিকার কর্তৃপক্ষ। সিগন্যাল লাইট ও বেল অকেজো বেশিরভাগ যায়গায়। দুর্ঘটনার এটাও একটা বড় কারণ।

শুক্রবার (২৯ জুলাই) চট্টগ্রামের মিরসরাই লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ১১ শিক্ষার্থী নিহত হওয়ার ঠিক পাঁচ দিন আগে গাজীপুরের শ্রীপুর লেভেল ক্রসিংয়ে রেলের ধাক্কায় প্রাণ যায় ৪ শ্রমিকসহ ৫ জনের। তার ৩ দিন আগে গোপালগঞ্জের কাশিয়ানী কাগদি লেভেল ক্রসিংয়ে ট্রেনের নিচে ভটভটি চলে গেলে নিহত হন ৫ জন দিনমজুর। মাত্র ১০ দিনের ব্যবধানে লেভেল ক্রসিংয়ে ২১ জনের মৃত্যু কেন?

গাজীপুরের ভুরুলিয়া রেলক্রসিং। রেল আসবে এমন কোনো বার্তা পাননি গেটকিপার সবুজ। তবুও, গেট নামিয়ে পতাকায় সবুজ সংকেত নিয়ে দাঁড়িয়ে তিনি। কারণ সাড়ে চার বছরের অভিজ্ঞতায় তিনি জানেন-এখন আসবে ট্রেন।

রেলপথের এমন প্রতিটি গেটে ৩ জন করে, ডাবল লাইনে ৬ জন করে দিনরাত পালা করে দায়িত্ব পালন করেন গেটকিপাররা। তবুও প্রায় সময়ই তাদের অবহেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে পাওয়া যায় এমন সংবাদ। আর গেটম্যানরা জানাচ্ছেন, প্রাতিষ্ঠানিকভাবে ট্রেন আসার আগাম কোনো বার্তা তারা পান না। আগের গেটম্যান ফোনে পরের গেটম্যানকে জানালেই কেবল নিচে নামে নিরাপত্তা গেট।

ঢাকা-ময়মনসিংহ ও উত্তরবঙ্গ রেলসড়কের গাজীপুর অংশের ৫টি রেলক্রসিং সরেজমিনে ঘুরে মাত্র একটির সিগন্যাল লাইট ও বেল কার্যকর পেয়েছে সাংবাদিক। বাকি ৪টিই অকেজো।

গেটম্যানরা বলছেন, দুর্ঘটনা ও প্রাণহানির এটিও একটি বড় কারণ। এছাড়া অনভিজ্ঞ লোকদের গেটম্যান হিসেবে নিয়োগ দেয়ার মূল্যও চুকাতে হয় সাধারণ মানুষকে।

এসব অভিযোগের উত্তর এড়িয়ে ক্রসিং পারাপারের সময় আরও সচেতন হওয়ার পরামর্শ দিলেন বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী রেজাউল করিম। জয়দেবপুর থেকে যমুনা সেতুর পূর্ব পর্যন্ত ৭২টি ও টঙ্গী থেকে মোহনগঞ্জ পর্যন্ত ৯৯টি গেট রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..