× Banner
সর্বশেষ
ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

অনলাইন ডেস্ক

সাড়ে আট ঘণ্টা পরে রেল ধর্মঘট প্রত্যাহার

admin
হালনাগাদ: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
সাড়ে আট ঘণ্টা পরে রেল ধর্মঘট প্রত্যাহার

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের দাবি পূরণের আশ্বাস দেওওয়ায়, ধর্মঘট থেকে সরে আসেন চালক ও রানিং স্টাফরা। সাড়ে আট ঘণ্টা পরে রেল ধর্মঘট প্রত্যাহার করা হয়।

অতিরিক্ত সময় ট্রেন চালানোর জন্য আগের মতো বাড়তি ভাতাসহ অতিরিক্ত বোনাস পেনশনে সংযুক্তির দাবিতে চালক ও রানিং স্টাফরা মঙ্গলবার মধ্যরাত তিনটা থেকে বুধবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চালানো থেকে বিরত থাকেন।

বুধবার (১৩ এপ্রিল) সকালে রেলমন্ত্রী, রেলসচিব ডিজিসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তারা রানিং স্টাফদের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহারে রাজি হন।

এসময় রেলমন্ত্রী বলেন, “রানিং স্টাফদের দাবি ন্যায্য। তাদের হয়ে আমরা অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। আগামী মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাকে ও সচিবকে আলোচনায় ডেকেছেন। সেখানে প্রধানমন্ত্রী বিষয়টির ফয়সালা করবেন।”


এ ক্যটাগরির আরো খবর..