× Banner
সর্বশেষ
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী           অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য-সংস্কৃতি-মেধায় বাঙালি জাতি অনেক এগিয়ে -তথ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০২২
সাহিত্য-সংস্কৃতি-মেধায় বাঙালি জাতি অনেক এগিয়ে

আমরা বাঙালিরা জাতি হিসেবে সাহিত্যে ও সংস্কৃতিতে পৃথিবীর অনেকের চেয়ে এগিয়ে। সংস্কৃতি আমাদের এতো গভীরে প্রোথিত যে তা পৃথিবীর অনেকের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বলেছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ড. হাছান মাহমুদ।

মন্ত্রী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কালচারাল জার্নালিস্ট ফোরাম অভ বাংলাদেশ সিজেএফবি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  এ কথা বলেন।
সিজেএফবি সভাপতি তামিম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তৈরি পোষাক উৎপাদকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান,   সিজেএফবি’র সাধারণ সম্পাদক খালেদ আহমেদ ও উপদেষ্টা এনাম সরকার।

ড. হাছান বলেন, ইউরোপের বাইরে প্রথম নোবেল পুরষ্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। জাতি হিসেবে আমরা মেধাবী, গাছের যে প্রাণ আছে তা প্রথম প্রমাণ করেন স্যার জগদীশ চন্দ্র বসু, কিছুদিন আগে পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল যে সিয়ার্স টাওয়ার, তার স্থপতি বাঙালি এফ আর খান। অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন ঢাকার মানুষ।

আমাদের এই সমৃদ্ধ সংস্কৃতি ও কৃষ্টি সমুন্নত রাখার উদাত্ত আহবান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সংস্কৃতি কোনো বদ্ধ জলাশয় নয়, তা মুক্ত এবং বিভিন্ন জাতির সংস্কৃতির মিলন ঘটবে। কিন্তু বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুকরণ কখনো কাম্য নয়।

হাছান মাহমুদ বলেন,সিজেএফবিসহ দেশের সকল সাংস্কৃতিক সংগঠন এবিষয়ে বিশেষ ভূমিকা রাখতে পারে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর অন্যান্য নানা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি দেশের বিনোদন শিল্পী ও শিল্পের সুরক্ষা  এবং প্রসারেও গৃহীত পদক্ষেপের কথা জানান ড. হাছান।

তিনি বলেন, বিধি করা হয়েছে যে, বিদেশি শিল্পীদের দিয়ে দেশের বিজ্ঞাপন চিত্র নির্মাণ করতে হলে শিল্পী প্রতি কাজের জন্য ২ লক্ষ টাকা কর দিতে হবে, আর সে ধরনের বিজ্ঞাপন  সম্প্রচারের জন্য টেলিভিশন চ্যানেলকে দিতে হবে ২০ হাজার টাকা। আমাদের দেশের শিল্পীরা অনেক গুণী, প্রতিভাবান এবং তারা বিদেশি বিজ্ঞাপন চিত্রেও কাজ করতে পারে।

বিনোদন সাংবাদিক, অভিনয় ও মডেল শিল্পীসহ গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিতিতে রফিকুল আলম, আবিদা সুলতানা, বালাম, মিলা প্রমুখ শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পাশাপাশি পরিবেশিত হয় ফ্যাশন শো।


এ ক্যটাগরির আরো খবর..