আব্দুস সালেক মুন্না, মাগুরা প্রতিনিধি: মানবতাবাদি সাহিত্যিক ডা. লুুৎফর রহমানের ১২৭ তম জন্ম বার্ষির্কী উপলক্ষে গতকাল শনিবার তার নিজগ্রাম মাগুরার হাজিপুরে লুৎফর রহমান স্মৃতি পরিষদ নানা অনুষ্ঠানের আয়োজন করে।
দুপুরে ডা. লুৎফর রহমান স্মৃতি পাঠাগারে স্মরণসভাসহ শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করা হয়। সেখানে জেলা প্রশাসক মাহবুবর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন মুসাফিল নজরুল। সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা ইয়ারুল ইসলামের সভাপিতত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সৈয়দ রবিউল ইসলাম, সহকারি পুলিশ সুপার সুদর্শন রায়, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়াত আলী,প্রকৌশলী সাঈদ রেজা, অধ্যক্ষ এম আর খান, অধ্যক্ষ ইমাম জাফর প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে সৎ ও সফল জীবন গঠনে ডা. লুৎফর রহমানের উপদেশমুলক ও জীবনধর্মী বইয়ের গুরুতের কথা তুলে ধরেন। স্মরণসভার আগে ডা, লুৎফর রহমানের নামে একটি সুদৃশ্য তোরন উদ্বোধন করা হয়।