× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

সালাউদ্দিন ও মুজাহিদের প্রাণভিক্ষার বিষয় জানতে কারাগারে ম্যাজিস্ট্রেট

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষার বিষয় জানতে কারাগারে প্রবেশ করেছেন জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেট।

শনিবার সকাল ১০টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন।

দণ্ডপ্রাপ্তরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না সে বিষয়ে জানতে চাইবেন তারা। যদি তারা আবেদন করেন তবে তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেয়া হবে। আর যদি না করেন তবে ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু হবে।

ইতোমধ্যে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। ফাঁসির মঞ্চ প্রস্তুত করা থেকে শুরু করে দণ্ডপ্রাপ্তদের মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে।

ফাঁসি কার্যকরের জন্য আবুল, হজরত, মাসুদ, ইকবাল, রাজু, শাহজাহান ও মুক্তার নামে সাতজন জল্লাদকেও প্রস্তুত রেখেছে কারা কর্তৃপক্ষ যারা ফাঁসির আগে-পরে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

সর্বশেষ ধাপ হিসাবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টিই বাকি আছে।


এ ক্যটাগরির আরো খবর..