সালমানকে টপকিয়ে বিরাট কোহলি

বিনোদন ডেস্কঃ ফেসবুক ফ্যানপেজে বলিউড অভিনেতা সালমান খানকে ছাড়িয়ে গেলেন ভারতের অধিনায়ক ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরী হিসেবে অধিনায়ত্বের মুকুট পরার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতের সেলেব্রেটিদের তালিকায় তার স্থান এখন দ্বিতীয়।

কোহলির ফেসবুক ফ্যান পেজে প্রায় সাড়ে ৩ কোটি ভক্ত রয়েছে। যা সালমান খানের চেয়ে ও ৬ লাখেরও বেশি। কোহলির টুইটারে ১ কোটি ৬০ লাখ ও ইনস্টাগ্রামে ১ কোটি ৪০ লাখ ভক্ত রয়েছে।

শুধু সল্লুবাবাই নয় বলিউডের দীপিকা পাড়ুকোন (৩৪০৪৯৭৮৩ ফ্যান), প্রিয়াঙ্কা চোপড়ার (৩১৭৫৬২৬৬ ফ্যান) ও র‍্যাপ সিঙ্গার ইয়ো ইয়ো হানি সিং ( ৩০৪৮৩৩৯৯ ফ্যান) মতো তারকাদেরকেরকেও পিছনে ফেলে দিয়েছে তার ফেসবুক জনপ্রিয়তা।

অন্যদিকে যেখানে কোহলির জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়ছে সেখানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির তার ফেসবুক পেজে ৪ কোটি ২২ লাখ ভক্ত নিয়ে এখনো স্থির রয়েছেন। আর কোহলিও ধীরে ধীরে এগোচ্ছেন সেই দিকেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।