আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষ থেকে ফরিদপুরের সালথা-নগরকান্দায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরন করেন সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
শুক্রবার বিকাল ৪টায় নগরকান্দা ও সালথা উপজেলার ৫টি গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৩৭টি পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক কাজী শাহ জামান বাবুল, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, আওয়ামী লীগ নেতা ফিরোজ খান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, আবু সায়েম মিয়া (টিটন) প্রমূখ।
এ ক্যটাগরির আরো খবর..