× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

সালথা-নগরকান্দার অসহায় ২শ’ পরিবারের এক মাসের খাদ্যের দায়িত্ব নিবেন লাবু চৌধুরী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ মার্চ, ২০২০

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদকঃ  বাংলাদেশ আওয়ামীলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী সালথা-নগরকান্দার দুইশত দরিদ্র অসহায় পরিবারের এক মাসের খাদ্যের দায়িত্ব নিবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে দেওয়া এক স্টাটাসে তিনি এ ঘোশনা দেন।
স্টাটাসে তিনি সমাজের বিত্তবানদের অসহায় দারিদ্র্য মানুষের পাশে থাকার আহবান জানান। নিচে হুবহু তুলে ধরা হলো।
নগরকান্দা, সালথা, কেষ্টপুর বাসীদের প্রতি আপনাদের নেত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম।
বাংলাদেশ সহ সারা বিশ্ব আজ করোনার ভয়াল থাবায় ক্ষত বিক্ষত। প্রতিদিন সারা বিশ্বে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
আমাদের সরকার সর্বাত্মক ভাবে এই যুদ্ধ মোকাবেলায় সচেষ্ট। এই অবস্থায় আমাদের করনীয় যেমন নিজে ও পরিবারকে ভয়াবহ করোনার হাত থেকে রক্ষায় ঘরে অবস্থান করা – ঠিক তেমনি পুরো দেশ অচল থাকায় যারা ভয়ানক ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাড়ানো। তারাও যেন দু মুঠো ভাত খেয়ে বাচতে পারে সেটা নিশ্চিত করাই আমাদের ধর্ম ও কর্তব্য। আমি ব্যক্তিগতভাবে আপনাদের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষ থেকে আপাতত দুইশত নিতান্ত দরিদ্র এবং অসহায় পরিবারের এক মাসের খাদ্য সাহায্য দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছি।
সবার কাছে আহবান – আপনারাও এগিয়ে আসুন এই দুস্থ জনগনের সাহায্যে।এদেশ আমাদের সবার। যে জাতি ত্রিশ লক্ষ প্রানের বিনিময়ে দেশ স্বাধীন করতে পারে, যে জাতি সাইক্লোন, বন্যায় স্বজন হারিয়ে আবার ঘুরে দাড়িয়ে জীবন সংগ্রামে অবতীর্ন হয় সেই বাঙ্গালী জাতি আরও একবার প্রমান করবে করোনা মোকাবেলায় আমরা সক্ষম ইনশাল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..