সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা ম্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম ইফতেখার আজাদ, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, বিভাগদি শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটঘর ইউপি চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগ, এসআই মোঃ ফরহাদ হোসেন, সালথা প্রেসক্লাবের আহবায়ক সেলিম মোল্যা, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, সহসভাপতি এমকিউ হোসাইন বুলবুল, মনির মোল্যাসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ।

সভায় বক্তারা উপজেলা আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।