× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

সালথায় হামিদ খাঁন হত্যা মামলার আরও দুই আসামী গ্রেফতার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
হামিদ খাঁন হত্যা মামলা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার বড়বালিয়া গট্টি গ্রামের বাসিন্দা ইজ্ঞিনিয়ার হামিদ খাঁন হত্যা মামলার আরও দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃত দুই আসামী হল বড়বালিয়া গ্রামের মৃত্যু হাচিম মোল্যার ছেলে দাউদ মোল্যা (৫৫) ও আইয়ুব মোল্যা (৫২)।

সোমবার (২১ সেপ্টেম্বর) মাগুরা জেলার সদর থানা এলাকা ও ঝিনাইদাহ জেলার শোলকুপা থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আটক দুজনই হত্যা মামলার এজাহার নামীয় আসামী। এর আগে একই মামলার আরও দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, ইজ্ঞিনিয়ার হামিদ খাঁন হত্যা মামলার এজাহার নামীয় আরও দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরন করা হয়। এই মামলার বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ৬ জুন রাতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের রামদার কোপে হামিদের মৃত্যু হয়। সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হামিদ খাঁন (২৫) বড় বালিয়া গ্রামের মহিউদ্দিন খাঁনের ছেলে। সে ডিপ্লোমা ইজ্ঞিনিয়ারিং শেষে একটি সরকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলো বলে স্থানীয়রা জানান। এলাকাবাসি সুত্রে জানা গেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে চাচা দাউদ খাঁন ও আয়ুব খাঁনের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে ভাতিজা হামিদের উপর হামলা করে চাচা দাউদ খাঁন, আয়ুব খাঁন ও তাদের ছেলেরা।

হামলার সময় রামদার কোপ লাগে হামিদের মাথায়। পরে তাকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথেই এ্যাম্বুলেন্সেই মারা যায়। এ ঘটনায় নিহত হামিদের বড় ভাই হাচান খান (৩৫) বাদি হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..