সালথায় সাংবাদিকের পিতার ইন্তেকাল

সালথায় সাংবাদিকের পিতার ইন্তেকাল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ফরিদপুরের সালথা প্রতিনিধি শরিফুল হাসানের পিতা আব্দুর রাজ্জাক মোল্যা (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সালথা উপজেলার খলিশাডুবী গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তানসহ অসংখ্য গুণগগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা মরহুমের জানাজার নামাজ শেষে নিধিপুট্টি গোরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যাসহ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।