সালথায় সংবাদিকদের অফিস উদ্বোধন

সালথায় সংবাদিকদের অফিস উদ্বোধন

সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় সাংবাদিক আবু নাসের হুসাইন, নুরুল ইসলাম ও মনির মোল্যার ব্যক্তিগত অফিসের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের কাউলিকান্দায় নুরুল ইসলামের ভবনের নিচ তলায় এ অফিসের উদ্বোধন করা হয়। এ সময় দোয়া-মাহফিলের আয়োজনও করা হয়।

দৈনিক প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার এফ.এম মহিউদ্দীন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, দৈনিক বাঙ্গালী সময়ের সম্পাদক ও সালথা প্রেসক্লাবের প্রতিষ্ঠিাতা সভাপতি মো. সেলিম মোল্যা, ডেইলি স্টারের ফরিদপুর প্রতিনিধি সুজিত কুমার দাস।

এসময় মাওলানা নিজাম উদ্দিন, মুফতি শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদুর রহমান, সালথা উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সাংবাদিক সাইফুল ইসলাম মারুফ, শফিকুল ইসলাম, আরটি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।