× Banner
সর্বশেষ
দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

মধুখালী প্রতিনিধি(মোঃ সহিদুল ইসলাম)

উত্তর আড়পাড়া রাস্তার বেহাল দশা,বৃষ্টি হলেই ভোগান্তি

ACP
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০২২
উত্তর আড়পাড়া রাস্তার বেহাল দশা,বৃষ্টি হলেই ভোগান্তি

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে এক নজর ঘুরে দেখা যায় মানুষের চলাচলের চরম ভোগান্তি এবং মাঠ থেকে কৃষি উৎপাদিত ফসল আনতে সীমাহীন কষ্ট । উত্তর আড়পাড়া চলমান ৭নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য মোঃ লিয়াকত
আলী বিশ্বাসের বাড়ীর সামনে থেকে রুপাতলা পুশসলি নদী পর্যন্ত মাঠের রাস্তার কোন উচুতা নাই সব সমান মাঠের জমির সংযোগ সমতূল্য রাস্তা। এলাকার বাসিন্দাদের বাড়ী থেকে বের হয়ে কোন কাজে যাওয়ার সময় শান্তি নেই ব। অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে। টানা বৃষ্টিতে রাস্তাগুলো নিয়ে দুর্ভোগের অন্ত নেই এলাকাবাসীর। এই বৃষ্টির সময়ে আড়পাড়া ইউনিয়নের উত্তর আড়পাড়া এই রাস্তার অবস্থা আরও খারাপ ও ভয়াবহ হয়। সরেজমিনে দেখা যায় উত্তর আড়পাড়া গ্রামের ইউ.পি. সদস্য মোঃ লিয়াকত আলী বিশ্বাসের বাড়ীর সামনে থেকে রুপাতলা পুশসলি নদী পর্যন্ত মানুষের কি সীমাহীন দুর্ভোগ।

এই এলাকার মাটি খুবই পিচ্ছিল। বৃষ্টি হলেই নারী পুরুষ, ছাত্র-ছাত্রীদের কাপড় নষ্ট হয়। এলাকার এক বৃদ্ধ আক্ষেপ করে বলেন আমরা আগামী ভোটে ভোট দিতে যাব না। আমাদের দুঃখ দেখার কেও নেই। সবাই শুধু ওয়াদা করে। তাছাড়া এই এলাকার মানুষ ইউ.পি. সদস্যের বাড়ীর সামনের খালে একচি ব্রীজ দাবী করেছে। প্রায় ৪টি গ্রামের মানুষ এই বিশাল মাঠের উৎপাদিত কৃষি পণ্যের সঠিকভাবে মূল্য পায় না শুধুমাত্র এই রাস্তা ও ব্রীজটির জন্য। কামারখালী বাজার থেকে উত্তর আড়পাড়া বসবাড়ীর রাস্তা ও মাঠে যাওয়ার রাস্তা কাঁচা থাকায় উত্তর আড়পাড়া ও বিভিন্ন গ্রামের মানুষের আর্তনাদ শুনার কেহ নাই। তাই এলাকাবাসির দাবি জনপ্রতিনিধিরা রাস্তাটি নতুন সংস্কার এবং ব্রীজটি করলে মানুষের সকল প্রকার ভোগান্তি দূর হবে।


এ ক্যটাগরির আরো খবর..