× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

সালথায় শ্রী কৃষ্ণের জন্মষ্টমীতে বর্ণাঢ্য শোভা যাত্রা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সালথা সাহাপাড়া সর্বাজনীন পূজামন্দির কমিটির উদ্যোগে সালথা এলাকার সাহা পাড়া পূজা মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এসময় উপজেলা পরিষদ চত্তর হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি ঐ পূজা মন্দিরে গিয়ে শেষ হয়।

পরে সালথা সাহা পাড়া পূজা মন্দির কমিটির সভাপতি জিতেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে সাহাপাড়া মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বৃন্দাবন মন্ডল, হিন্দুধর্মাবলম্বীদের নেতা শিবু নাগ, সালথা সাহা পাড়া পূজা মন্দির কমিটির সাধারন সম্পাদক পল্লব সাহা, ডা: বরুন সরকার, ডা: নিত্ত সরকার,রমেশ চন্দ্র মন্ডল, বিনয় দাস, অতুল মন্ডল, পরিমল মন্ডল, নিখিল চন্দ্র শীল, শচীন সরকার, বিবেকান্দ চক্রবর্তী, তপন রায়, অনুপম ভৌমিক, সমেন রায় প্রমূখ।

উল্লেখ্য, সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মতিথি। এই মহাপুণ্য তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত কোল আলো করে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আজ হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।

হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উত্সবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..