× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

সালথায় মুক্তিযোদ্ধার বাড়িতে দুধর্ষ চুরি

admin
হালনাগাদ: রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মুক্তিযোদ্ধার বাড়িতে দুধর্ষ চুরি হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামে বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন মুন্সীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন জানান, রবিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে তার বাড়ির ঘরের টিন কেটে দরজা খুলে ঘরে প্রবেশ করে মূখে কালো কাপড় বাধা দুইজন চোর। এসময় ঘরে ঘুমিয়ে থাকা মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, স্ত্রী কোহিনুর বেগম, পুত্রবধু, নাতী ও ছোট কন্যা চিৎকার চেচামেচি করতে গেলে চোরেরা অস্ত্র ঠেকিয়ে জীবন নাশের হুমকি দিলে সবাই জীবনের ভয়ে চুপ করে থাকেন। তখন চোরেরা আলমারী ভেঙ্গে প্রচুর নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনার সময় ঘরের বাহিরে পাহারায় আরো লোক থাকার সংকেত পাওয়া গেছে। এঘটনায় থানায় অভিযোগ করা হবে বলে কোহিনুর বেগম সাংবাদিকদের জানিয়েছেন।

মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের বড় ছেলে সোহাগ রেজা ঢাকায় মাইটিভিতে চাকরি করেন। ছোট ছেলে সবুজ মুন্সী পুলিশের চাকরি করেন। ছোট মেয়ে ঢাকায় লেখা-পড়া করেন। বাড়িতে স্ত্রী, পুত্রবধু ও নাতী থাকেন। ছোট মেয়ে দুইদিন আগে ঢাকা থেকে বাড়িতে এসেছেন।

সালথা থানার তদন্ত অফিসার মো: আহাদুজ্জামান মিয়া বলেন, চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..