× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় মারাত্বক ঝুকিপূর্ণ ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভবন

Dutta
হালনাগাদ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
saltha

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পাশে পুকুর ভেঙ্গে যাওয়ায় স্কুলের দো-তলা ভবনটি মারাত্বক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোন সময় বড় ধরণের ক্ষতি হতে পারে। ভবনটি রক্ষার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

জানা যায়, ১৯৮১ ইং সালে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়টি পাঠদানের কার্যক্রম শুরু হয় একটি টিনের ঘরে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ ইং সালে দো-তলা একটি ভবন নির্মিত হয়। এই দো-তলা ভবন ও একটি লম্বা টিনের ঘরে চলে আসছে পাঠদান কার্যক্রম। স্কুলের পাশেই রয়েছে ওই এলাকার এক ব্যক্তির বড় একটি পুকুর। ভবন নির্মানের সময় পুকুর থেকে বেশ কিছু জায়গা ছিলো সমতল। তবে পুকুর ভেঙ্গে যাওয়ায় পুকুরের পাড় ভবনের দেয়াল ঘেষে গেছে। এতে মারাত্বক ঝুকিতে পড়েছে ভবনটি।

ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফএম মহিউদ্দিন বলেন, প্রায় দুই বছর ধরে বিদ্যালয়ের পাশে থাকা ব্যক্তিগত একটি পুকুর ভেঙ্গে বিদ্যালয়ের ভবনের কাছে চলে এসেছে। এটা এখন রক্ষা করতে না পারলে যেকোন সময় নিচের মাটি সরে গিয়ে ভবনটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য আমরা ভবন রক্ষার্থের দাবী করছি। এছাড়াও লিখিতভাবে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহাদৎ হোসেন বলেন, বিদ্যালয়ের পাশে থাকা পুকুরটি খনন করার জন্য আস্তে ভেঙ্গে যাওয়ায় স্কুল ভবনটি অনেক ঝুকির মধ্যে রয়েছে। আমরা মৌখিকভাবে জনপ্রতিনিধিদের অবগত করেছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় চাকী বলেন, ছবিতে দেখেছি ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভবনটি মারাত্বক ঝুকির মধ্যে রয়েছে। স্কুল কর্তৃপক্ষ লিখিতভাবে আবেদন করলে, আমরা আবেদনটি উর্দ্ধতন যথাযথ কর্তৃপক্ষকে অবগত করবো।


এ ক্যটাগরির আরো খবর..