× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা

সালথায় বালু উত্তোলনের পাইপ ধ্বংস, এক জনের জরিমানা

admin
হালনাগাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে একজনকে দশ হাজার টাকা জরিমানা ও লক্ষাধিক টাকার পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার সোনাপুর ও মাঝারদিয়া ইউনিয়ন কাকদি এলাকায় সরকারী বাওড়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় প্রায় হাফ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়।

এসময় মো. কালু মোল্যাকে আটক করে পুলিশ। সে সোনাপুর ইউনিয়নের চাঁন্দাখোলা গ্রামের মৃত মোকছেদ মোল্যার ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলাম বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।

এসময় প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ এর ৮ (১) ধারার অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..