× Banner
সর্বশেষ
নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি

সালথায় প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ায় কিশোরীর আত্মহত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Saltha-Lash.jpg

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ায় মোসা: জান্নাতী আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। বুধবার (২৮এপ্রিল) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রাম থেকে ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে সালথা থানা পুলিশ। জান্নাতী বিষ্ণুদী গ্রামের মৃত বাচ্চু শেখের মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী।

জান্নাতীর দাদী রুকি বেগম অভিযোগ করে বলেন, জান্নাতীর বাবা ৬ বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুর পর অভাবের তারনায় জান্নাতীর মা জোসনা বেগম জান্নাতীকে আমার কাছে রেখে ঢাকায় চলে যায়। সেখানে তিনি একটি গার্মেন্টসে চাকুরী করে। এরপর থেকে আমি জান্নাতীর লালন-পালন করে আসছি। ভিক্ষা করে আমি তার লেখাপড়ার খরচ চালাতাম।

তিনি আরো বলেন, জান্নাতী মাদ্রাসায় পড়ালেখা করতো। মাদ্রাসায় যাওয়া-আসার সময় প্রতিবেশী মানি শেখের ছেলে বাসার শেখ (৩৫) তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে। অভিযুক্ত বাসার বিবাহিত। তার দুই স্ত্রী ও দুই সন্তান রয়েছে। প্রেমের বিষয়টি বাসার স্ত্রী-সন্তানরা জানার পর তারা বিভিন্নভাবে জান্নাতীকে ভয়ভীতি দেখায় ও এলাকার সবাইকে জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জান্নাতী ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান বলেন, খবর পেয়ে ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছে। তারপরেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..