× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

সালথায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধণ অনুষ্ঠিত 

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত “ন্যাশনাল সার্ভিস কর্মসূচির তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধণ করা হয়েছে।  আজ সোমবার সকাল সাড়ে ১১ টায়  মাল্টিপারপাস হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মোঃ নইম, উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনি, ব্যাংক এশিয়া লিমিটেডের হেড অফ এজেন্ট ব্যাংকিং এস ভি পি মোঃ আহসান উল আলম, এফ ভি পি জাকির হোসেন ভূইয়া, সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তাফা আহসান কামাল।
এসময় উপজেলার ৫শ বেকার যুবক-যুবতী প্রশিক্ষনে সুযোগ পান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার বলেন, প্রশিক্ষনের মাধ্যমে প্রত্যেককে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কর্ম ছাড়া ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। তাই সবাইকে কাজের মাধ্যামে সেরা হয়ে উঠতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী চান দক্ষ জনশক্তি গড়ে তুলতে। আমরা তার নির্দেশনায় কাজ করে যাচ্ছি। উন্নত বাংলাদেশ গড়তে সবাই কাজে মন দিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..