× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

সালথায় ধর্ষণে তরুণী ৮ মাসের আন্তঃসত্বা: ২ লাখ টাকায় মিমাংসা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/8-months-of-gestation.jpg

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিয়ে প্রলোভন দেখিয়ে ২২ বছরের এক তরুনীকে একাধিবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে মো. ফেলা মাতুব্বর (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। ওই তরুনী এখন ৮ মাসের অন্তঃসত্বা। ঘটনাটি মাত্র ২ লাখ টাকায় মিমাংসা করে তরুণীর গর্ভে থাকা সন্তানকে নষ্ট করে ফেলানোরও অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় মাতুব্বরদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্ষিত তরুনীকে উদ্ধার করে তার গর্ভের সন্তানকে বাঁচানোর জোর দাবী জানিয়েছেন সচেতন মহল।

অভিযুক্ত ধর্ষক মো. ফেলা মাতুব্বর সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের বাকা মাতুব্বরের ছেলে। ফেলা বিবাহিত। তার কোনো সন্তান নেই। আর ধর্ষিত তরুনী উপজেলার গট্টি ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে, নারানদিয়া গ্রামের প্রবাসী সেলিম মাতুব্বরের স্ত্রীর বোন হয় ওই ধর্ষিতা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রবাসী সেলিম মাতুব্বারের বাড়িতে তার স্ত্রীর কাছে মাঝে মাঝে থাকতেন ওই তরুনী। একপর্যায় বছর খানেক আগে সেলিম মাতুব্বারের বিবাহিত ভাই ফেলা মাতুব্বারের সাথে তরুনীর প্রেম সম্পর্ক গড়ে উঠে। এরপর বিয়ে প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। ফলে সে এখন ৮মাসের অন্তঃসত্বা। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী নুরুল ইসলাম মাতুব্বর, আবুল খায়ের, বকুল মাতুব্বর ও সায়েম মোল্যাকে ম্যানেজ করে ধর্ষিতার আত্মীয়-স্বজনকে মিমাংসার জন্য চাপ দেয় ধর্ষকের পরিবার। পরে পাশ্ববর্তী কুমাপট্টি গ্রামে থাকা ধর্ষিতার খালু নান্নু মোল্যার বাড়িতে ২ লাখ টাকার বিনিময় ঘটনাটি গোপনে মিমাংসা করে দেয়। এছাড়াও সালিশে ধর্ষিতার গর্ভে থাকা সন্তানকেও নষ্ট করার সিদ্ধান্ত দেয় প্রভাবশালীরা। মিমাংসার পর থেকে ধর্ষিত তরুনী তার গর্ভের সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আর ধর্ষক ফেলা মাতুব্বর বিদেশে চলে গেছেন বলে দাবী করেছেন ধর্ষকের পরিবার। তবে সালিশে তার গর্ভের সন্তান নষ্ট করে ফেলানোর সিদ্ধান্ত নিয়ে হতাশ এলাকাবাসী। অন্তঃসত্ত¡াকে উদ্ধার করে তার গর্ভে থাকা সন্তানের জীবন বাঁচানোর জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন সচেতন মহল।

মিমাংসার বিষয় স্বীকার করে সালিশে থাকা প্রভাবশালীরা বলেন, আমরা সালিশে উপস্থিত ছিলাম স্থানীয়ভাবে। তবে কত টাকা মিমাংসা হয়েছে তা আমরা জানি না। এটা ওই তরুনীর খালু নান্নু বলতে পারবেন। তবে এ বিষয় ধর্ষিতার খালু নান্নুর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুজ্জামান বলেন, নারানদিয়া গ্রামের এই রকম কোনো ঘটনা আমার জানা নেই। তবে খোজ নিয়ে দেখছি।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মোঃ সুমিনুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোজ নিয়ে দ্রত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..