সালথায় দিনব্যাপী পাঠ চাষী প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত

সালথায় দিনব্যাপী পাঠ চাষী প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপি পাট চাষী প্রশিক্ষন কর্মসূচি – ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ কর্মসূচির আয়োজন করেন উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।
প্রশিক্ষন কর্সূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হযরত আলী, জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ মরিয়ম বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংস দাশ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন, উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী সহ আরো অনেকে।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার পাট চাষী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।