আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর নিজ তহবিল থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া চায়ের দোকানদারদের মাঝে ত্রান বিতরণ করেছেন ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার আটঘর ইউনিয়নে এ ত্রান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিব সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মদ ফকির সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ।
ত্রান বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও আমাদের প্রাণপ্রিয় নেতা বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরীর নিজ তহবিল থেকে আটঘর ইউনিয়নে ১২৫ জন অসহায় চায়ের দোকানদারের প্রতিজনকে ১০কেজি চাল, ৩কেজি আলু, ২ কেজি ডাল, ১লিটার তেল ও ১কেজি লবন পৌঁছে দেওয়া হয়েছে।
উপজেলার ৮টি ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া চায়ের দোকানদারদের বাড়িতে সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর ত্রান পৌঁছে দেওয়া হবে। এসময় তিনি উপজেলার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহব্বান জানান।





