× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

সালথায় গ্রাম দু-দলের সংঘর্ষে ২০ জন আহত

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথাঃ  ফরিদপুরের সালথায় গ্রাম দু-দলের সংঘর্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বার) বিকাল আনুমানিক ৪ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরধরে শুক্রবার জুম্মার নামাজের পরে গোপালিয়া গ্রামের আইয়ুব আলীর সমর্থকদের সাথে সাহিদ মাতুব্বারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই সুত্রধরে বিকালে দু-দলের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় দলের অন্তত ২০ জন আহত হয়।  এরমধ্যে আহত মুছা মাতুব্বার (৩২), সৈয়দ আলী (২৭), মুরাদ মাতুব্বার (৩৭), ছিরু মাতুব্বার (৪২), সহিদ শেখ (২৬) ও আফতার মাতুব্বার (৫২) কে  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সালথা থানার এসআই ছানোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকা শান্ত রাখতে পুলিশ মোতায়েন আছে। এঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি।


এ ক্যটাগরির আরো খবর..