× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

সালথায় গণধর্ষন মামলার ৫ আসামী গ্রেপ্তার

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় গণধর্ষণ মামলার ৫ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সালথা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার  রামকান্তপুর ইউনিয়নের মাঠ সালথা গ্রামের চুন্নু শেখের ছেলে হোসাইন শেখ (২০),  মৃত জয়নাল মোল্যার ছেলে হোসেন মোল্যা (২০), মৃত মান্নান মোল্যার ছেলে রেজাউল মোল্যা(৩৫),  রশিদ মোল্যার ছেলে জাকির মোল্যা (২১) ও সেমেল ফকিরের ছেলে রবিউল ফকির (২১)।
সালথা থানার ওসি আসিকুজ্জামান বলেন, গণধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায়  মামলা করেন এক নারী। যার মামলা নং-১৩। মামলার পর রাতেই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..