× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

সালথায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন

admin
হালনাগাদ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: জনতাই পুলিশ, পুলিশিই জনতা। পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি। এসব শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩টায় থানা চত্তর থেকে একটি র‌্যালী বের করেন। র‌্যালীটি উপজেলা সদর বাজার প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে থানা চত্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যা, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খায়রুল বাসার, বাউষখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এমদাদ ফকির সহ শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় সমাজসেবক বৃন্দ।

উক্ত সভায় বক্তারা বলেন, কোন প্রকার গুজবে কান দেওয়া যাবে না। সমাজ থেকে মাদক, জঙ্গী ও সন্ত্রাস মুক্ত করতে হবে। বাল্য বিবাহ থেকে সরে আসতে হবে। স্কুল-কলেজে ইভটিজিং বন্ধ করার জন্য সচেতন থাকতে হবে। সকল প্রকার অপরাধ দমনে পুলিশকে সবাই মিলে সহযোগিতা করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..