× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া-গট্টি চুলোর বিলে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ছোট-বড় ৩০টি নৌকা অংশগ্রহন করে। এসময় হাজার হাজার জনতা উক্ত নৌকা বাইচ উপভোগ করেন।

বালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছারোয়ার মাতুব্বারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফএম মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল। এসময় প্রতিযোগিতা বিজয়ীসহ সকল নৌকার মালিকের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..