সালথায় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ

সালথা প্রতিনিধিঃ : ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ ফকির (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আব্দুল্লাহ উপজেলার বল্লভদি ইউনিয়নের পিশনাইল গ্রামের জাফর ফকিরের ছেলে। তার বিরুদ্ধে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার ওসি তদন্ত মোঃ ফায়েকুজ্জামানের নেতৃত্বে এএসআই রাজীব ও এএসআই শফিক আজ সোমবার সন্ধায় সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল স্কুলের পাশে অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ ফকিরকে আটক করে। আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে।

সালথা থানার ওসি তদন্ত মোঃ ফায়েকুজ্জামান বলেন, আটককৃত আব্দুল্লাহ ফকিরের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা করা হয়েছে। যাহার মামলা নং-১০, তাং- ২০/১১/২০১৭ ইং।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।