সালথা উপজেলা প্রশাসনের কাছে আশা’র খাদ্য সহায়তা হস্তান্তর

সালথা উপজেলা প্রশাসনের কাছে আশা’র খাদ্য সহায়তা হস্তান্তর

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অসহায় দরিদ্র পরিবারের জন্য উপজেলা প্রশাসনের কাছে ২শত প্যাকেট খাদ্য সহায়তা হস্তান্তর করেন এনজিও আশা সালথা শাখা ব্রাঞ্চ।

রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের কাছে এ খাদ্য সহায়তা হস্তান্তর করেন আশার কর্মকর্তা বৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, আশা আঞ্চলিক কার্যালয়ের আরএম অমরেন্দ্র বসু, আশা সালথা শাখার ব্রাঞ্চ ম্যানেজার রকিব উদ্দিন, মোঃ ইউনুছ হাসান, সহকারী ম্যানেজার আসলাম হাসান, আবু সাঈদ প্রমূখ। এসময় দুইশত প্যাকেটের প্রতিটিতে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও ১ কেজি লবন রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, আশার দেওয়া খাদ্য সহায়তা সরকারী লিষ্ট অনুযায়ী ৮টি ইউনিয়নের অসহায়-দরিদ্র দুইশতটি পরিবারের মধ্যে বিতরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।