মোঃ মসলেম উদ্দিন নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের আশার উদ্দ্যোগে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীতে করোনা ভাইরাস মোকাবেলায় দুুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
১০ মে রবিবার সকালে আশা-সংস্থার অর্থায়নে, উপজেলা প্রশাসনের মাধ্যমে ২ উপজেলার দুস্থ অসহায় ও লকডাউনে ঘড়বন্দী ৪শ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান মোস্তফা জামান, নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাসুম, আশা’র সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার রুহুল সারওয়ার খান জুয়লে, আর.এম মামুন-উর রশিদ, রনজিৎ কুমার, পিআইও শাহিনুর আলম, ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা প্রমুখ।



